বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার মুরারিকাটি অভিযোগ তদন্তের সময় আহত ৪

কলারোয়া উপজেলার মুরারিকাটি হাবুজেল কালভার্ট বন্ধে জলাবদ্ধতা সৃষ্টি ও তা নিরসনে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী কর্তৃক কালভার্টের মুখ খুলে দেওয়াকে কেন্দ্র করে একটি অভিযোগের তদন্তের সময় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে উপস্থিত মুরারিকাটি উত্তর ও দক্ষিণ গ্রামবাসির মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার এক পর্যায়ে হট্টগোল শুরু হয় এবং তা তদন্ত কেন্দ্রের বাহিরে এসে হাতাহাতিতে রুপ নেয়। সেসময় সেখানে তাৎক্ষণিক ভাবে ৪ জনকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হলোঃ মরারিকাটি দক্ষিণ ৭ নং ওয়ার্ডের মৃত উজির আলীর পুত্র ইবাদুল ইসলাম, মুরারিকাটি উত্তর ৮ নং ওয়ার্ডের ইয়াসিন আলী, মনিরুল ইসলাম ও শফিকুল ইসলাম। আহত ৩ জন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে। তবে আহত ইবাদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে বলে জানা গেছে।

এর আগে বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস পূর্ব নির্ধারিত কলারোয়া উপজেলাধীন মুরারিকাটি, কুমারনল ও কাশিয়াডাংগা বিলের পানি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের জবর দখল করা মৎস্য খামারের জন্য সৃষ্ট জলাবদ্ধতার অভিযোগে করা মামলার তদন্তে আসেন মরারিকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে।

তদন্তের সময় বাদী পক্ষের সাক্ষ্য দিতে কলারোয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম মিথ্যা তথ্য উপস্থাপন করেন বলে অভিযোগ করেন স্থানীয় উপস্থিত ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। এক পর্যায়ে তা বাকবিতন্ডায় রুপ নিলে উপস্থিত কলারোয়া থানা পুলিশের দায়িত্বরত ফোর্স তাদেরকে তদন্ত কেন্দ্রের বাহিরে বের করে দেয়। বাহিরে এসে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হাতাহাতি হয়। এতেই উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

সেখানে দায়িত্বে থাকা কলারোয়া থানা পুলিশের এস আই জানিয়েছেন মারারির সময় সেখান থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

তদন্ত কমিটিতে আরো ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী দিপঙ্কর দাস।

তদন্ত কমিটির সদস্য কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন – খুব সুন্দর পরিবেশে অভিযোগের তদন্ত কাজ সম্পন্ন করা হয়েছে।

অভিযোগ তদন্তের সময়ে বাহিরে ঘটে যাওয়া বিষয়ের ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের পক্ষে ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর আবু তাহের জানিয়েছেন এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়