বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) ডিগ্রী পেলেন কলারোয়ার শান্ত

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) ডিগ্রী পেলেন কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের কৃতিসন্তান মো. আমিনুর রহমান শান্ত এসিএ।
এই বছর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক প্রদত্ত সিএ ডিগ্রী অর্জন করেছেন তিনি।

আমিনুর রহমান শান্ত ২০০০ সালে চন্দনপুর হাইস্কুল থেকে বাণিজ্য শাখা হতে প্রথম বিভাগে এসএসসি এবং ২০০২ সালে বাণিজ্য বিভাগ থেকে কলারোয়া সরকারি কলেজ হতে স্টার মার্কস সহ প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে হিসাববিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে সম্মান এবং প্রথম শ্রেণীতে মাস্টার্স অব বিজনেস স্টাডিজ (এমবিএস) পাস করেন।

ছাত্র থাকাকালীন সময় থেকে তিনি একজন পেশাজীবী হিসাব বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর অধীনে বাংলাদেশর স্বনামধন্য ফার্ম এ. কাশেম এন্ড কোম্পানিতে (যা বিগ ফোর নামে খ্যাত) ভর্তি হন। তিনি এ. কাশেম এন্ড কোম্পানিতে সিএ কোর্স সম্পন্ন করেন। কোর্স চলাকালীন সময়ে তিনি দেশী এবং বিদেশি বহু কোম্পানীতে নিরীক্ষা কার্যক্রম সহ সংশ্লিষ্ট পেশাজীবী কাজ দক্ষতার সাথে সম্পন্ন করেন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে তিনি একটি গ্রুপ অব কোম্পানিজ এ উচ্চপদে কর্মরত আছেন।

আমিনুর রহমান এসিএ ১৯৮৪ সালে ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হিজলদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয়। তিনি বাবা মোহাম্মদ আকবর আলী এবং মাতা মৃত সফুরা খাতুনের বড় ছেলে।

ছোটবেলা থেকেই তিনি ইসলামিক চিন্তাশীল এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি বই পড়তে এবং ভ্রমণ করতে পছন্দ করেন। ভবিষ্যতে তিনি একজন দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (পেশাজীবী হিসাববিজ্ঞানী) হিসেবে সরকারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।
তিনি সকলের দোয়া প্রার্থী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়