রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনজির হেলালের দায়িত্ব গ্রহণের দিন হাজারো মানুষের ঢল, আড়াই মণ মিষ্টি বিতরণ

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের দিন ঢল নামে হাজার হাজার মানুষের। এসময় নবনির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। সেখানে কয়েক দফায় প্রায় আড়াই মণ মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সোনাবাড়ীয়া ইউনিয়নবাসী একজন সুযোগ্য চেয়ারম্যান পেয়েছেন। আজকের এই জনস্রোত প্রমাণ করে আজ শুধু একজন বেনজির হোসেন দায়িত্ব গ্রহণ করছে না, যেন দায়িত্ব গ্রহণ করছেন পুরো ইউনিয়নবাসী। শিক্ষক, শ্রমিক, কৃষক, দিনমুজর সর্বস্তরের মানুষের ঢল নেমেছে এখানে। মানুষের চোখে মুখে আজ আনন্দ উচ্ছ্বাস। সাধারণ মানুষের এই ভালোবাসা বেনজির হোসেনকে একদিন অন্যান্য উচ্চতায় পৌঁছে দেবে বলে আমি মনে করি।”

ফিরোজ আহম্মেদ স্বপন আরও বলেন, “মুজিববর্ষে এবার অজস্র ভূমিহীন পরিবার বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। আ.লীগ মানেই উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না। ক্ষমতার ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাই আগামী নির্বাচনে আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।”

অনুষ্ঠানে সোনাবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সু-প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদূদ ঢালী, সদ্য বিদায়ী চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম, সোনাবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা দু’প্রক সভাপতি ও প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সোনাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সহ নবনির্বাচিত সকল ইউপি সদস্য/সদস্যা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীগণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন