রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের নয়া প্রো-ভিসি ড. নজরুল ইসলাম

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর নতুন উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নজরুল ইসলাম।

আগামী ৪ বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামাণ্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এটি গত ১লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

অধ্যাপক ড. ইসলাম ২৮ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনে বাংলাদেশের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ইস্ট- ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং ইস্টার্ন ইউনিভার্সিটি অন্যতম।এছাড়া তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট গবেষক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক।

প্রফেসর নজরুল ইসলাম এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যাÐ থেকে ২০০২ সালে পিইচডি ডিগ্রি এবং ১৯৯৮ এমবিএ ডিগ্রি গ্রহণ করেন।

এরপূর্বে ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম এবং ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় বি.কম(অনার্স) ডিগ্রী নেন।

তাঁর লেখা আর্টিকেলসমূহ বিভিন্ন বিখ্যাত জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন ফোরামে তিনি তাঁর গবেষনালব্দ পেপারস উপস্থাপন করেছেন।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক রিলেশন্স বিভাগের যুগ্ন-পরিচালক শেখ মাহাবুব রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভাগ চালুর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী আবিস্তারিত পড়ুন

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে,বিস্তারিত পড়ুন

  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী
  • পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
  • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী
  • বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বিগত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি
  • পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ