শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গালে চড় মারার জন্য কর্মী নিয়োগ!

কখনও শুনেছেন শুধুমাত্র থাপ্পড় মারার জন্য কোনো সংস্থা কর্মী নিয়োগ করছে! এর আগে কোথাও এমন অদ্ভুত নিয়োগের কথা শোনা যায়নি। অবিশ্বাস্য মনে হলেও এমনই করেছেন এক প্রযুক্তি সংস্থার প্রধান কর্মকর্তা।

ভারতীয় বংশোদ্ভূত মণীশ শেঠি একটি প্রযুক্তি সংস্থার সিইও। ফেসবুকের আসক্তি কাটিয়ে কাজে মগ্ন থাকতে চাইতেন তিনি।

২০১২ সালে তিনি উপলব্ধি করেন, ফেসবুকে অতিরিক্ত সময় কাটানোয় তার কাজের গতি কমে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে উপায় খুঁজছিলেন মণীশ। শেষমেশ ঠিক করেন ফেসবুক থেকে বিরত রাখতে কর্মী ভাড়া করবেন। করলেনও তাই।
ফেসবুকে মণীশ লেখেন, ‘ক্রেগসলিস্ট থেকে এক নারীকে ভাড়া করেছি। যত বার আমি ফেসবুক ব্যবহার করব, তত বার আমাকে থাপ্পড় মেরে সচেতন করবেন। এতে কাজের গতিও বাড়বে। আর ফেসবুকে আসক্তিও কমবে।

মণীশ আরও জানিয়েছেন, থাপ্পড় মারার জন্য ওই নারীকে ঘণ্টায় ৮ ডলার দিতেন। এবং ফলস্বরূপ দেখা যায় কয়েক দিনের মধ্যেই তার কাজ রকেটের গতিতে এগিয়েছে।

সম্প্রতি ফেসবুকে তার সেই অদ্ভুত নিয়োগের কথা প্রকাশ্যে এনেছেন মণীশ। কাজের প্রতি তার নিষ্ঠা এবং কাজকে অগ্রাধিকার দিতে, ফেসবুককে ধারেকাছে ঘেঁষতে না দেওয়ার যে প্রচেষ্টা তাতে মুগ্ধ হয়েছেন স্পেসএক্স এবং টেসলা’র সিইও ইলন মাস্ক।

সূত্র: এনডিটিভি।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন