বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শহরের অদুরে তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুর রউফ, সাবেক সভাপতি রহমতুল্লাহ পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান, আশাশুনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক বজলুর রহমান প্রমুখ।

এসময় জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু নেতা-কর্মীদের একত্রিত থাকার আহবান জানিয়ে বলেন, ‘এই সরকারের আমলে দেশের কোন জনগণ ভালো নেই। এই সরকারকে হঠাতে হলে আন্দোলনের কোন বিকল্প।’
আর তাই জনগণকে সাথে নিয়ে সাতক্ষীরা থেকেই এই আন্দোলন শুরু করার জন্য নেতা-কর্মীদের কাছে আহবান জানান তিনি।

তিনি এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ২৩ বিএনপি নেতা-কর্মীর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।

তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক।’

তিনি এ সময় বেগম খালেদা জিয়া যাতে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী