বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গৃহবধূ থেকে ইউপি চেয়ারম্যান

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৃহবধূ থেকে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারহানা আফরিন মুন্না। তিনি বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান সোহেলসহ ৫ প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন।

ফরাহানা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৫১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল আরিফ ৩৯৯৯ ভোট, বিদ্রোহী কামরুজ্জামান সোহেল ২৯৬৫ ভোট, মো. আবদুল্লাহ ২২ ভোট, মো. সালাহ উদ্দিন ৩২ ভোট ও সাইফুল ইসলাম ২১ ভোট পেয়েছেন।

জানা যায়, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেলকে গত ২৭ আগস্ট ইউপি নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেন।

তিনি এ নির্বাচনেও প্রার্থীতা ঘোষণা করেছিলেন। পরে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে প্রয়াত নোবেলের স্ত্রী ফারহানা আফরিনকে নৌকার মাঝি ঘোষণা করা হয়।

স্থানীয় আওয়ামীলীগ একাট্টা হয়ে তাকে সহযোগীতা করেন। তিনি বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ফারহানা আফরিন মুন্না বলেন, আমার স্বামী নোবেল হত্যাকান্ডের প্রতিদান দিয়েছেন পূর্ব বড় ভেওলার জনগণ। আমি সাধ্যমত এলাকার উন্নয়ন ও নৌকার মান ধরে রাখব।

উল্লেখ্য, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে নারী প্রার্থী ফারহানা আফরিন ৫ পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হলেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী