বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কী উপসর্গ ওমিক্রনের?- জানালেন চিকিৎসক

করোনার বিরুদ্ধে বিশ্ববাসীর লড়াই যে এখনো শেষ হয়নি, সেটাই নতুন এই ভ্যারিয়েন্ট বি.১.১.৫২৯ সার্স–কভ–২ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা করেছে ডাব্লিউএইচও।
নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে।

দক্ষিণ আফ্রিকার চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজি সর্বপ্রথম ডেলটার চেয়ে ভিন্ন একটি করোনার ভ্যারিয়েন্ট শনাক্ত করেন।
তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টের উপসর্গের ব্যাপারে কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান ড. অ্যাঞ্জেলিক কোয়েটজি রয়টার্সকে জানান, গত ১৮ নভেম্বর তিনি তার ক্লিনিকে সাতজন রোগী পান যাদের উপসর্গ ডেলটার চেয়ে আলাদা ছিল। তবে এই উপসর্গ ছিল ‘খুব মৃদু’।

অ্যাঞ্জেলিক কোয়েটজি জানান, গত ১৮ নভেম্বর তার ক্লিনিকের এক রোগী দুই দিন ধরে ‘অতিরিক্ত দুর্বল’ বোধ করছিলেন। এছাড়া তার শরীরে ব্যথা ছিল। সঙ্গে ছিল মাথা ব্যথা।

তিনি বলেন, এই পর্যায়ে ওমিক্রনের উপসর্গ একদম সাধারণ সংক্রমণের মতো। তবে গত ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে করোনার কোনো রোগী না পাওয়ায় তারা করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। রোগী এবং তার পরিবারের সদস্যদের করোনা পজিটিভ ধরা পড়ে।

অ্যাঞ্জেলিক কোয়েটজির মতে, ওমিক্রমের মৃদু উপসর্গ দেখা দেয়। বাড়িতেই এর চিকিৎসা নেওয়া সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত ওমিক্রন গত ১৪ থেকে ১৬৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার পরীক্ষাগারের নমুনায় প্রথম পাওয়া যায়। ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) আনুষ্ঠানিকভাবে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের ঘোষণা দেয়।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গেবিস্তারিত পড়ুন

  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
  • পে স্কেলে উচ্চ পদে কমবে ইনক্রিমেন্ট, বাসা ভাড়াতেও কাটছাঁট
  • আরও ৯০ দিনের ডাকসুর দায়িত্বে সাদিক কায়েমরা, তবে…
  • আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটির প্রতিবেদন
  • ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
  • ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড রায়
  • ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী