বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থী ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সুন্দর জীবন গঠনে ইসলামী দ্বীনি শিক্ষা অর্জনের বিকল্প নেই। মাদ্রাসার সুনাম রক্ষার্থে মেধার মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল করার আহবান জানিয়ে তাদের জন্য মন খুলে দোয়া করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় মহান বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও গল্প শোনালেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহবান জানালেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মো. আবুল কাশেম, আলহাজ্ব মাস্টার আব্দুল মজিদ, মো. আব্দুল জলিল খোকন প্রমুখ।

অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার শিক্ষক আবু সাঈদ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত উল্লাহসহ শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী তৌফিকা সিদ্দিকা।

অনুষ্ঠানে ২২জন আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ আবুল হাসান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন