বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনারোধে তরুণদের বিশেষ উদ্যোগ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনারোধে বিশেষ উদ্যোগ নিয়েছে একদল তরুণ। শনিবার (০৪ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে ‘নারকেলতলা-আখড়াখোলা’ রোডের দুর্ঘটনাপ্রবণ অংশে জেব্রা ক্রসিং অঙ্কন এবং বিশেষ সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেন তারা।

সড়ক দুর্ঘটনারোধে বিশেষ উদ্যোগ নেওয়া ওই তরুণেরা ‘একতাই বল’ নামের একটি সংগঠনের সদস্য। বিগত কয়েক দিনে ‘নারকেলতলা-আখড়াখোলা’ রোডের দুর্ঘটনাপ্রবণ ওই অংশে দফায়-দফায় কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটার পর দুর্ঘটনারোধে তারা বিশেষ এই উদ্যোগ নেন।

জেব্রা ক্রসিং অঙ্কন ও সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন ‘একতাই বল’ ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল ইসলাম, সভাপতি রাইসুল ইসলাম আকাশ, সহ-সভাপতি খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক আবিদ হাসান, সদস্য মোজাহিদুল ইসলাম, মো. হাসান ও আসিফ আহমেদ।

এ প্রসঙ্গে ‘একতাই বল’ ফাউন্ডেশনের সভাপতি রাইসুল ইসলাম আকাশ বলেন, নারকেলতলা টু আখড়াখোলা রোডটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিলো। কিছুদিন আগেই রাস্তাটির সংস্কার কাজ শেষ হয়েছে। এরপর থেকে এই সড়কের নলকুড়া কালভার্ট এলাকায় প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটতে শুরু করে। এই দুর্ঘটনারোধে আমরা দুর্ঘটনাপ্রবণ এলাকায় জেব্রা ক্রসিং অঙ্কন এবং সতর্কবর্তা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেছি।

ভবিষত্যেও ‘একতাই বল’ ফাউন্ডেশনের মানবিক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান