শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিএনপির যৌথ সভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সুন্দরবন সংলগ্ন বর্ষা রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি. এম. লিয়াকত আলী।

সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, বিএনপির সাবেক সদস্য চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলায়মান কবির, আশেক এলাহী মুন্না, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক নেতাকর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান গোলাম আলমগীর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নাসরিন খাতুন সুমি, তাতী দলের আহ্বায়ক ডা. আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, আরেফিন সিদ্দিকী, মেহেদী হাসান সানি, এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

একই রকম সংবাদ সমূহ

‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা

‎জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা ক্রমাগত বাড়ছে। এবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার