বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়ায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে।অপহৃতা ওই ছাত্রীর মা বাদী হয়ে ৯ ডিসেম্বর মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।

জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরে সুতা ও জাল ব্যবসায়ী হুমায়ুন কবির ভুট্টার পুত্র মুসা মিয়া ৫ ডিসেম্বর সকাল ৭ টার দিকে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে অপহরন করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।টাকা নি দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ওই দিন রাতেই মঠবাড়িয়া থানায় একটি জিডি করা হয়। জিডি নং-২১৪।জিডির সূত্র ধরে অপহরনের ঘটনাটি মুসা ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়।

অপহরনকারী মুসা ও তার পরিবারের সদস্যরা অপহৃতা ওই স্কুল ছাত্রীকে ফিরিয়ে দিতে পুলিশের নিকট থেকে সময় নিয়ে বিভ্রান্ত তৈরি করে। এতে মামলা দায়ের করতে বিলম্ব হয়।

ওই স্কুল ছাত্রীর মায়ের দাবি, অপহরনকারী তার মেয়েকে মেরে ফেলতে পারে অথবা ইন্ডিয়ায় পাচার করে দিতে পরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তিনি তার মেয়ের জীবন বাঁচাতে বারবার অনুনয় বিনয় করছেন।

মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী এ্যাড. দিলিপ কুমার পাইক জানান, ১৮ বছরের নিচের একটি মেয়ের লিগ্যাল অভিভাবক মা বাবা।এ সময় ওই মেয়ে কাউকে স্বামী বলে দাবি করলেও তা আইন আদালতে গ্রহনযোগ্য হবে না।

ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ এর ১ দিনের কম হলেও বয়স গোপন করে বিয়ে করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হতে পারে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধার করার চেষ্টা অব্যাহত আছে।দ্রুত উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী