রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছোট্ট কন্যা শিশুকে ধ*র্ষ*ণ, তিন কিশোর আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটির মা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর তারা একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনে দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। তিনি মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন।

কালীগঞ্জ থানা থেকে শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ বলেন, ধর্ষণের (যৌন নিপীড়নের) ঘটনা নিয়ে শিশুটিকে গতকাল গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি অনেক অসুস্থ।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করেন, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এদিকে যারা তার অবুঝ ছোট্ট মেয়েকে নিষ্ঠুর ক্ষতি করেছে তাদের হয়ে উপজেলার প্রভাবশালীরা কথা বলতে নিষেধ করছে। ভয় দেখাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব