শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মতবিনিময়

আগামী ১১ জানুয়ারি ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ’র চেয়ারম্যানের অফিস কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদস্য এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাবেক সভাপতি নওশাদ দিলওয়ার রাজু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম মাকছুদ খান, সদস্য রাম কৃষ্ণ চক্রবর্তী, মো. মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রকৃত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন অবহেলিত ভোমরা স্থল বন্দরের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

আগামী ১১ জানুয়ারী একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন উপহার দেবে আহবায়ক কমিটি। সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষ যে আশায় বুক বেঁধেছে তা সফল হবে ইনশাআল্লাহ।’ এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস