রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে আলোর মুখ দেখেনি বিসিক শিল্প নগরী

নড়াইলে গড়ে উঠেনি বিসিক শিল্প নগরী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নড়াইলের ব্যবসায়ী মহল শিল্প নগরী স্থাপনে নানাবিধ পদক্ষেপ নিলেও তা আলোর মুখ দেখেনি। দেশের ৬৪ জেলার মধ্যে নড়াইল, মাগুরা ও বান্দরবান জেলা বাদে ৬১টি জেলায় বিসিক শিল্পনগরী গড়ে উঠেছে। সর্বশেষ ২০২১ সালে শহরতলির ধোপাখোলায় প্রায় ২শ একর জায়গা নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

গত ২৫ ডিসেম্বর বিসিক চেয়ারম্যান নড়াইলে এসে বিসিক শিল্প নগরি স্থাপনের ব্যাপারে আশ্বাস প্রদান করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে নড়াইল জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ১৯৮৮ সালে বিসিক শিল্পনগরী স্থাপনের জন্য শহরের রঘুনাথপুর মৌজায় ১৫ একর জমি নির্বাচন করা হয়। ১৯৯০ সালের ১১ জুন ভূমি মন্ত্রণালয় জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেয় এবং জমির মালিকদের ক্ষতিপূরণ বাবদ ৪ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হলেও পরে শিল্প মন্ত্রণালয় থেকে টাকা ছাড় না পাওয়ায় জমি অধিগ্রহন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ৮ বছর পর ১৯৯৮ সালে নতুন করে শহরতলি বোড়াবাদুরিয়া-সীমাখালি মৌজার ১৫ একর জমি নির্বাচন করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রতিবেদন দাখিল করা হলেও নড়াইলের ব্যবসায়ীদের একটি অংশ এটা সন্ত্রাসী এলাকা এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কথা বলে এ জায়গার বিরোধিতা করলে শিল্প নগরির কার্যক্রম থেমে যায়। এরপর ২০১৬ সালের ৮ নভেম্বর শহর থেকে ৪ কিঃ মিঃ পশ্চিমে বাঁশভিটায় শিল্প নগরির জন্য ১৫ একর জমি ক্রয়ের সুপারিশ ঢাকায় পাঠানো হলেও বিভিন্ন কারন দেখিয়ে স্থানীয় একটি মহল এর বাঁধা দেয়। সর্বশেষ ২০২১ সালে শহরের ধোপাখোলা এলাকায় উজিরপুর মৌজায় শিল্প নগরী গড়ে তোলার আশ্বাস দিয়ে জেলা প্রশাসককে ২শ একর জমি অধিগ্রহনের জন্য নির্দেশনা দেওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এভাবে ৩৪ বছরে ৪ বার জায়গা নির্ধারণ কার্যক্রমেই সীমাবদ্ধ রয়েছে নড়াইল বিসিক শিল্পনগরীর দাবি ও এলাকাবাসির স্বপ্ন।

নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান জানান, নড়াইল-মাওয়া-ঢাকা মহাসড়ক এবং চিত্রা নদীর পার্শ্বে বিসিক শিল্প নগরী গড়ে উঠলে দেশের বড়ো বড়ো ব্যবসায়ী এবং উদ্যোক্তা এখানে শিল্প প্রতিষ্ঠান করার জন্য আগ্রহী হবেন । ফলে নড়াইলের উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, শুধু জায়গা নির্ধারণ নয়, চাই শিল্প নগরী গড়ে ওঠার জরুরি পদক্ষেপ। বিসিক নড়াইল কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো: মামুনুর রশীদ বলেন, গত ২৫ ডিসেম্বর বিসিক চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান অনির্ধারিত এক সফরে নড়াইলে এসেছিলেন। এদিন বিসিক শিল্প নগরি স্থাপনের ব্যাপারে তিনি আশ্বাস প্রদান করেছেন।

নড়াইলে ২শ একর জমির ওপর বিসিক শিল্প নগরি স্থাপনে ডিপিপি প্রনয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। তিনি দ্রুত বিসিক শিল্প নগরী গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার