বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যুব সংগঠকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়ন কর্মশালা

সাতক্ষীরার তালায় যুব সংগঠন প্রতিনিধিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ২০ টা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ৩০ জন প্রতিনিধি অংশ নেয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার প্রজেক্ট অফিসার শাহনেওয়াজ কবির শাওন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এস. এম. নাহিদ হাসান।

আমরা বন্ধু ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক এস. এম. নাহিদ হাসানের সভাপতিত্বে যুব সংগঠক ইমরান রাব্বি এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।

কর্মশালায় উপস্থিত ছিলেন তালা বøাড ব্যাংকের অ্যাডমিন অসীম রায়, আলোকিত শাহাপুরের সভাপতি মাসুদ আল কবির রাজন, তালা আদর্শ যুব সংঘের সভাপতি নজরুল ইসলাম, গ্রীন ম্যানের প্রতিনিধি সুজয় চক্রবর্ত্তী, মানবসেবা বøাড ফাউন্ডেশনের অ্যাডমিন মেহেদী হাসান, তেঁতুলিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলোকিত চরগ্রামের প্রতিনিধি মোস্তাফিজুর জুয়েল,আটারই যুব সংঘের প্রতিনিধি অরুন সরকার, ওয়াইল্ড লাইফ মিশনের রাশেদ বিশ^াস, আমরা বন্ধু ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, তাপস সরকার, জুবায়ের হোসেন, অর্ঘ্য ঘোষ, সুমন হোসেন, সরদার সাব্বির হোসেন প্রমূখ।

কর্মশালার প্রধান অতিথি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রত্যেক স্বেচ্ছাসেবককে প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করতে হবে।’ এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে অবহেলিত শিশুদের নিয়ে দক্ষিণ বঙ্গের সাতক্ষীরা জেলাব্যাপী কাজ করে চলেছে আমরা বন্ধু ফাউন্ডেশন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত