মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ছেলে ও বউমার অত্যাচারে গোয়ালে থাকা ৯২ বছর বয়সী বৃদ্ধা নিজগৃহে

পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নিজ গৃহে ঠাঁই পেলেন ৯২ বছরের এক বৃদ্ধ মা। নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ছেলে ও বউমার অত্যাচারে গোয়াল ঘরে থাকা ৯২ বছর বয়সী শাহাজাদী বেগমকে নিজ ঘরে তুলে দিলেন উপজেলা প্রশাসন।

বুধবার(১৯জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়ার হস্তক্ষেপে তাকে নিজ ঘরে তুলে দেওয়া হয়। ঘটনা সুত্রে জানা যায়, ঐ গ্রামের মৃত আবুল হোসেন শেখের স্ত্রী শাহাজাদী বেগমের দুই ছেলে শরিফুল শেখ(৪৫)ও রফিকুল শেখ (৫০) তাদের মা সহ একটি ঘরের তিনটি রুমে আলাদা ভাবে বসবাস করত।

দুই ভাইয়ের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৭ জানুয়ারি ছোটভাই শরিফুল শেখ ও তার বউ মিলে বৃদ্ধা শাহাজাদী বেগম ও বড় ভাই রফিকুল শেখ কে ২টি শিশু সন্তান সহ জোরপূর্বক ঘর থেকে নামিয়ে দেয়। উপায়ন্তর না পেয়ে বৃদ্ধা মা ও শিশু সন্তানদের নিয়ে বাড়ির পাশের গোয়াল ঘরে আশ্রয় নেন ভাই রফিকুল ঘটনাটি স্হানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে রাতারাতি ভাইরাল হয়।

বিষয়টি স্হানীয় গণমাধ্যমে প্রচারিত হলে প্রশাসনের চোখে পড়ে। নিজ ঘরে ঠাঁই পাওয়া বৃদ্ধা শাহাজাদী বেগম এই প্রতিবেদককে জানান, আমার ছেলে ও বিটার বউ আমারে ও আমার ছেলে ও পুতাদের ঘর থেকে তাড়িয়ে গুয়াল ঘরে থাকতে দিছিল। তুমরা আমারে আবারো ঘরে তাকতি দিলে আল্লাহ তোমাদের ভাল রাখুক।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, ছোট ভাই শরিফুল শেখ বৃদ্ধা মা ও বড় ভাইকে ঘর থেকে নামিয়ে গোয়াল ঘরে থাকতে দিয়েছে বিষয়টি অমানবিক। আমরা বিষয়টি জানার পর আজ তাদের ঘরে বসবাসের ব্যবস্থা করে দিয়েছি। তবে দুই ভাইয়ের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় হওয়ায় আগামী রবিবার শুনানী করে স্হায়ী সমাধান করা হবে।

তিনি আরো বলেন,যেখানে প্রধানমন্ত্রী গৃহহীনদের থাকার জন্য জায়গাসহ ঘর তৈরী করে দিচ্ছেন সেখানে এমন ঘটনা মেনে নেওয়া কষ্টকর।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা