বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৬০০ পরিবারে কম্বল দিলো কালের কন্ঠ শুভ সংঘ

কলারোয়ার সরসকাটিতে ৬০০ পরিবারের মাঝে কালের কন্ঠ শুভ সংঘের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে৷

সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, শীতবস্ত্র কম্বল বিতরণসহ সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে বসুন্ধরা গ্রুপের কালের কন্ঠ পত্রিকার স্বেচ্ছাসেবী অংগ সংগঠন কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনটি অত্যন্ত প্রশংসনীয়৷

বিশেষ অতিথির বক্তব্যে কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, সমাজের বৃত্তবান মানুষের উচিত শুভ সংঘ সদস্যদের মতো এভাবে অসহায় দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো। সমাজের প্রতিটি অভিভাবকের উচিত সন্তান কোথায় যাচ্ছে এবং কিভাবে বেড়ে উঠছে তা খেয়াল রাখা যাতে মাদক মুক্তভাবে সমাজ গঠন হতে পারে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

কালের কন্ঠ শুভ সংঘের কলারোয়া উপজেলা সভাপতি ফারুক হোসাইন রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সরসকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য জয়দেব কুমার সাহা, কালের কন্ঠ শুভ সংঘের সাতক্ষীরা জেলা সভাপতি ফাহাদ হোসেন, শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল হান্নান, শুভসংঘের সামির হোসেন, ইব্রাহিম হোসেন, ফারুক হোসেন, আব্দুল্লাহ হামিদ, মুসলিমা, রফিকুল, জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান, ফয়সাল আহমেদ, শাহানা আক্তার, সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা