বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ

করোনা ভাইরাস বিস্তার রোধে কলারোয়া পৌরসভার উদ্যোগে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌর সদরের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও খেলোয়ারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণের ধারাবাহিকতায় শুক্রবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে ব্যাডমিন্টন খেলোয়ারদের মাঝে মাস্ক বিতরণ করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

পৌর সভার পক্ষ থেকে গত বুধবার ও বৃহস্পতিবার মাস্ক তুলে দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন মৃধা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, পৌর সদরের মুদি,গার্মেন্টস, চায়ের দোকান সহ বিভিন্ন ব্যবসায়িক, ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠানে। বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, আকিমুদ্দিন আকি, রফিকুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, মেজবাহ উদ্দিন নিলু, ইমদাদুল হক, জাহাঙ্গীর হোসেন, দিতি খাতুন, জি,এম শফিকুল ইসলাম,আসাদুজ্জামান আসাদ, আলফাজ হোসেন সহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পৌর সভার উদ্যোগে করোনা ভাইরাস রোধে এ পর্যন্ত ২ হাজার ৭ শত মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

মাস্ক বিতরণ কার্যক্রমে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, করোনা ভাইরাস বিস্তার রোধে মাস্ক পরিধান সহ সরকারি নির্দেশিত ৫ দফা বিধি নিষেধ মেনে চলার জন্য পৌর ও উপজেলাবাসীকে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা