সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দক্ষিণ এশীয় দেশসমূহের সামরিক বাহিনীর স্টাফ কলেজের কমান্ড্যান্টদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন

যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং বাংলাদেশ সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজের যৌথ উদ্যোগে দক্ষিণ এশীয় দেশসমূহের সামরিক বাহিনীর স্টাফ কলেজের কমান্ড্যান্টদের অংশগ্রহণে “পেশাগত সামরিক শিক্ষা” এর উপর দুইদিন ব্যাপি আন্তজার্তিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার মিরপুর সেনানিবাসস্থ শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১ ফেব্রুয়ারি হতে দুইদিন ব্যাপি আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী স্টাফ কলেজের কমান্ড্যান্টগন এবং মালদ্বীপ স্টাফ কলেজের প্রতিনিধি পর্যবেক্ষক হিসাবে সম্মেলনে অংশগ্রহণ করে।

এই সম্মেলনের লক্ষ্য ছিল একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জকে সামনে রেখে সামরিক বাহিনীর পেশাগত জ্ঞান সম্পর্কিত মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা।
এই লক্ষ্য অর্জনের জন্য অংশগ্রহনকারী দেশসমূহের স্টাফ কলেজের কমান্ড্যান্টগণ একুশ শতকে সামরিক বাহিনীর পেশাগত জ্ঞান অর্জন, পেশাগত বিষয়ে বিশ্লেষণধর্মী চিন্তা, সামরিক বিষয়ে মিশ্র শিক্ষা ব্যবস্থা, একুশ শতকের সামরিক নেতৃত্ব, সামরিক বিষয়াদির মানবিক মাত্রা, ইনফরমেশন অপারেশন, সাইবার ও গবেষণার হাব বিষয়ে আলোচনা এবং উল্লেখিত বিষয়সমূহের সাথে পেশাগত সামরিক শিক্ষার সম্পর্ক নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার