মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর জুটির প্রথম কাজ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সারাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস।

তিনি বলেন ‘করোনার কারণে মুক্তি দিতে পারিনি। কিন্তু সবকিছু চূড়ান্ত ছিলো আামাদের। এই বছরে ভালোবাসা দিবস উপলক্ষে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি মুক্তি দিতে চাইছি। আসছে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলেই মুক্তি পাবে।

পরিচালক বলেন, ‘করোনা পরিস্থিতির অবনতি হলেও আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পেছানোর সুযোগ নেই। যেহেতু প্রেক্ষাগৃহগুলো কোভিড নিয়মনীতি মেনেই চলছে।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর মাধ্যমেই প্রথম একসঙ্গে কাজ করেন বাপ্পী ও অপু। যদিও এর পরে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’তে এই জুটি অভিনয় করেন, যা এরই মধ্যে প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে মুক্তি পেয়েছে।

তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়