শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা মহামারি ‘সমাপ্তি’ ঘোষণা করল সুইডেন

করোনা মহামারি মহামারির সমাপ্তি ঘোষণা করেছে ইউরোপের দেশ সুইডেন।

বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী লেনা হ্যালেনগ্রেন স্থানীয় সংবাদমাধ্যম ডাগেনস নাইহেটারকে জানান, মহামারি পরিস্থিতি দেখে এটা শেষ হয়ে গেছে বলার সময় এসেছে।
তবে করোনার সব বিধিনিষেধ এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

করোনাকে সমাজের জন্য বিপজ্জনক হিসেবে আর অভিহিত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার ৯ ফেব্রুয়ারি সুইডেন করোনা বিধিনিষেধের প্রায় সবগুলোই তুলে নেয়। কোভিডের জন্য বেশিরভাগ পরীক্ষাও বন্ধ করে দেওয়া হয়। যদিও কয়েকজন বিজ্ঞানী করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আরেকটু ধৈর্য ধরার আবেদনও করেছিলেন।

বুধবার থেকে দেশটির বার ও রেস্টুয়েন্ট রাত ১১টার পরও খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে এসব স্থানে প্রবেশের ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ। জনসমাগম স্থলে প্রবেশের ক্ষেত্রের সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, সুইডেনের হাসপাতালে এখনো করোনার উপসর্গ নিয়ে ২২শর মতো মানুষ ভর্তি হয়েছে। ২০২১ সালের বসন্তে করোনার তৃতীয় ঢেউয়েও দেশটিতে হাজার দুয়েক মানুষ হাসপাতালে ভর্তি ছিল।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন