বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪০০ বছরের বেশি বৃষ্টিবিহীন অঞ্চল!

উত্তর চিলিতে অবস্থিত একটি শীতল, শুষ্ক এবং বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল আতাকামা মরুভূমি।

এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলের পর্বতমালা কর্দিলের দে লা কোস্তা এবং পূর্বে আন্দেস পর্বতমালা দ্বারা আবদ্ধ। প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার ভূমিজুড়ে এর বিস্তৃতি। মেরু প্রদেশের এই মরুভূমি অঞ্চল আতাকামাকে বিশ্বের মধ্যে সব থেকে শুষ্কতম অঞ্চল বলে গণ্য করা হয়।

পাশাপাশি এটি একমাত্র প্রকৃত মরুভূমি যেখানে মেরু মরুভূমির চেয়ে কম বৃষ্টিপাত হয়। মঙ্গল অভিযানের সিমুলেশনের জন্য পৃথিবীতে পরীক্ষামূলক সাইট হিসেবে ব্যবহৃত হয় আতাকামা মরুভূমি।

উত্তর প্রবাহিত হামবোল্ট মহাসাগরের স্রোত এবং প্রশান্ত মহাসাগরীয় অ্যান্টিসাইক্লোনের উপস্থিতির কারণে মরুভূমিটি অত্যন্ত শুষ্ক অঞ্চল হয়ে উঠেছে। মরুভূমির এই শুষ্ক অঞ্চলটি প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর থেকে আর্দ্রতা রোধ করতে বেশ উচ্চতাসম্পন্ন দুটি পর্বতমালা আন্দিজ এবং চিলির উপকূল রেঞ্জের ম্ধ্যে অবস্থিত।

আতাকামা মরুভূমিটি পুরো গাছপালাবর্জিত। ১৮ থেকে ১৯ শতকে রুপালি এবং সল্টপিটার খনির সঙ্গে যুক্ত জ্বালানি কাঠের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বন উজাড় হয়ে যায়। পৃথিবীর প্রাচীনতম মরুভূমি, কমপক্ষে তিন মিলিয়ন বছর ধরে হাইপারডিটির ফলে এটি শুষ্ক এবং সবচেয়ে পুরোনো অঞ্চলে পরিণত হয়েছে। আতাকামা মরুভূমির কিছু অংশে শুষ্ক অবস্থা প্রায় ২০০ মিলিয়ন বছর ধরে অব্যাহত রয়েছে।

আতাকামা এতটাই শুষ্ক যে, ৬০০০ মিটার উঁচু অংশটাও হিমবাহ থেকে মুক্ত। শুধু সর্বোচ্চ চূড়া ওজোস দেল সালাডো, মন্টে পিসিস এবং লুল্লাইলাকোতে কিছু স্থায়ী তুষার রয়েছে। ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন কিছু নদীর তল ১২০ হাজার বছর ধরে শুকিয়ে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা