বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কামারালি হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী

কলারোয়ার কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে-সাতক্ষীরা) এ্যাকটিভিটির আওতায় সরকারি আইনগত সহায়তা বিষয়ে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে শনিবার (২৬ ফেব্রæয়ারী) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা এ্যাটিভিটির প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী, প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ, মো: মেহেদী হাসান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন, শিক্ষক রেবেকা খাতুন, মো: গোলাম রসুল, দিপক কুমার।

অনুষ্ঠানে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সাত্তার শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতেই মাল্টি মিডিয়ার মাধ্যমে সরকারি আইনগত সহায়তা বিষয়ক ভিডিও (নাটক) প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সরকারি আইন সহায়তা কার্যক্রম প্রসারে সচেতনতায় যথেষ্ঠ’। প্রতিপাদ্য বিষয়ের উপর বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র-ছাত্রীরা পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে নানা তথ্য-উপাত্ত ও যুক্তিতর্ক দিয়ে অনুষ্ঠানটি প্রতিদ্বনিদ্বতাপূর্ণ করে তোলে। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্ব পালন করেন সহকারি শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন, মো: মনিরুজ্জামান ও মো: রবিউল ইসলাম। সময় নির্ধারণে সহযোগিতা করেন সহকারি শিক্ষক রেটিনা হালদার এবং উপস্থাপনা করেন শিক্ষক মো: শাহাবুদ্দীন।

বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অংশ গ্রহন করেন, বিদ্যালয়ের ছাত্রী সেজ্যোতি, বৈশাখী ও মিম (দলনেতা) এবং বিপক্ষে অংশ গ্রহন করেন, একই বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি দাস, জান্নাতুল ফেরদৌস জুই ও আলিম তাসনিম জেমি (দলনেতা)। উভয় দলর বক্তব্য শুনে প্রতিযোগিতা শেষে বিচারক মন্ডলী পক্ষ দলকে বিজয়ী ঘোষনা করেন এবং পক্ষ দলের বৈশাখীকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করেন। প্রতিযোগীতা শেষে উভয় দলের ছাত্র-ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকসহ উপস্থিত অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নাস্তা দেয়া হয়। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা