শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে শ্বশুরের বিরুদ্ধে বৌমাকে ধর্ষণের অভিযোগ

মণিরামপুরে শ্বশুর কর্তৃক বৌমাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৪ মার্চ ২০২২) থানায় অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার গৃহবধূর বাবা জানান- বছর দেড়েক আগে উপজেলার ঝাঁপা গ্রামের আনিছুর রহমানের ছেলে সুমনের সাথে তার মেয়ের বিয়ে হয়। তাদের ৭ মাসের একটি শিশু সন্তান রয়েছে। সপ্তাহ খানেক আগে মেয়ে তার বাড়িতে চলে আসে। পরে শ্বশুর বাড়ির লোকজন নিতে আসলেও মেয়ে যেতে রাজি হয়নি। পরে তাদেরকে জানায় বিয়াই (মেয়ের শ্বশুর) মেয়ের উপর জোর খাটিয়ে ভয়-ভীতি দিয়ে পাশবিক নির্যাতন করে। এ কারণে মেয়ে আর শ্বশুর বাড়িতে যেতে চাই না। পরে বিয়াইয়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্বশুর কর্তৃক নির্যাতনের শিকার বৌমা জানান- স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর তার হাত ধরে ঘরে টেনে নিয়ে ভয়-ভীতি দিয়ে পাশবিক নির্যাতন করে। প্রায় মাসখানেক ধরে তার উপর এ নির্যাতন চালিয়ে আসছে। যে কারণে তিনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছেন। গৃহবধূর স্বামী জানান- তিনি মাঠে কাজ করতে যান। বিষয়টি সম্পর্কে তার জানা নেই।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী জানান- এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু