বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আইন আদালত অমান্য করে জমি দখলের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে সোসাল মিডিয়ায় ক‚রুচিপূর্ণ অপপ্রচার ও মারপিট করে এক নারীকে আহত করা হয়েছে।

রবিবার বিকালে ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মির্জাপুর মৌজায় বিএস ৪৬ নং খতিয়ানের মালিক আশরাফ উদ্দিন গাজী ৭/১০/১৮ তাং ৪০ শতক জমি হেবা দলিল করে দেন ৩ পুত্রের নামে।

দলিল বুনিয়াদে ৩ পুত্র সাতক্ষীরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে হয়ে মামলা করলে বিজ্ঞ আদালত শুনানী অন্তে কাগজপত্র পর্যালোচনা করে বাদী পক্ষের নামে রায় ও ডিগ্রী প্রদান করেন। বাদী হেলাল উদ্দিন দিং ডিগ্রী বুনিয়াদে নামজারী মামলা করলে সহকারী কমিশনার (ভ‚মি) আশাশুনি তাদের নামে নাম পত্তন করেন। তখন তারা হালসন পর্যন্ত জমির খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। এতকিছুর পরও কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি লোভ লালসার বশবর্তী হয়ে উক্ত জমি জবর দখলের ষড়যন্ত্র শুরু করেন। এরই অংশ হিসাবে তারা হেলাল ও সরকারি চাকরী জনিত কারণে ভিন্ন জেলায় অবস্থানকারী আকরামকে জড়িয়ে সোস্যাল মিডিয়ায় ক‚রুচিপূর্ণ স্টাটার্স দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করলে তারা ২৯/৮/২১ তাং আশাশুনি থানায় ১৩৮২ নং জিডি এবং খুলনা থানায় ১৬৭২ নং জিডি করেন। কিন্তু তারা থেমে থাকেননি বরং গোপনে গোপনে প্রতিপক্ষকে ঘায়েল করতে ষড়যন্ত্র অব্যাহত রাখে এবং ৪/৩/২২ তাং বিভিন্ন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় আবারো গ্রামে না আসা আকরামসহ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চরম ভাবে মান সম্মান হানিকর প্রচার শুরু করে।

বিষয়টি নিয়ে বিব্রত হেলাল দিং আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলে প্রতিপক্ষ আরও উশৃংখল হয়ে নানাভাবে হুমকী ধামকী দিতে থাকে। এমনকি রবিবার (৫ মার্চ) বিকালে আকরামের বোন মাকছুরা পানি আনতে গেলে পথে প্রতিপক্ষ রাসেলের মা ও মিলনের স্ত্রী তাকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এমনকি প্রতিপক্ষরা আকরাম দিংকে পথে বের হলে খুন জখম করার হুমকী প্রদান করে। ফলে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে তারা পুলিশ সুপার ও ওসি আশাশুনির কাছে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য দাবী জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার