বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের ফুটবলার জাহান আলীর অত্যন্ত মানবেতর জীবন-যাপন

মো. জাহান আলী (৪৫)। এক সময়ে রাজগঞ্জের খুব সুনামধন্য ফুটবলার ছিলো। যেখানেই খেলা করতে যেতো, সেখানেই রাজগঞ্জ ফুটবল একাদশের মুখ উজ্জল করতো মো. জাহান আলী। মো. জাহান আলী যখন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। তখন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ইন্টারস্কুল ফুটবল প্রতিযোগিতায় সব সময় ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যন্ত প্রথম স্থানে থাকতো, শুধু মো. জাহান আলীর অত্যন্ত দুর-দর্শিতায়। জাহান আলীর ডাক পড়তো জেলা-উপজেলার বিভিন্ন ম্যাচে ফুটবল খেলার জন্য। কিন্তু লেখাপড়া আর খেলাধুলা বেশিদুর এগুতে পারেনি। দারিদ্রতার কাছে হার মেনেছে সে। রাজগঞ্জের সেই নামকরা ফুটবলার মো. জাহান আলী এখন রাজগঞ্জ ভাসমান সেতুর প্রবেশ মুখে (বাসস্টান্ডে) একটি ভ্যানগাড়ীর উপর ঝাঁলমুড়ি আর মসলা মেশানো পেঁয়ারা বিক্রি করে দীনযাপন করছেন।

কথা হয় মো. জাহান আলীর সাথে। তিনি বলেন- যখন ফুটবল খেলা করতাম, তখন খেলা দেখে লোকে বাহবা দিতো। বলতো জাহান আলী একদিন খুব বড় ফুটবলার হবে। কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস। বেশিদুর এগুতে পারিনি। এখন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে নিয়ে সংসার জীবনে হাবুডুবু খাচ্ছি। দ্রুব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে নুন আনতে পান্তা ফুরাচ্ছে। অল্প আয়, আর ব্যয় বেশি। কিছুতেই সামাল দিতে পারছি না। ছেলে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র আর মেয়ে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাদের পড়াশোনার খরচ সময়মত জোগাড় করা সম্ভব হয় না। চাহিদামত পোশাক, খাবার দিতে পারিনা। এজন্য নিজেকে দায়ীকরি। কারণ আমার সংসারের ঘানি, আমাকেই টানতে হবে। তা পারি না এজন্যে।

তিনি বলেন- এখানে প্রতিদিন ঝাঁলমুড়ি আর মসলা মেশানো পেঁয়ারা বিক্রি করে এক শ’-দেড় শ’ টাকা আয় হয়। এই আয় দিয়ে সংসার চলে না। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে সংসার, বাচ্ছাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি। মো. জাহান আলী অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী