বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ভ্রূণ নষ্টে দোষী’ হলে সৌদিতে নতুন শাস্তি ঘোষণা

গর্ভবতী নারীদের সুরক্ষায় নতুন আইন পাস করল সৌদি আরব। আখবার সৌদিয়া পত্রিকা জানায়, সৌদি আরবে গর্ভবতীদের ক্ষতি করা বা কোনো ধরনের আঘাতের ফলে তার গর্ভের ভ্রূণ নষ্ট হয় এমন কোনো কাজ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে শাস্তি হিসেবে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

সৌদি আরবে নারীদের প্রাণের ঝুঁকিতেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া গর্ভপাতের জন্য নারীর স্বামীর অনুমতি প্রয়োজন হয়।

এর আগে সৌদি আরবে ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাদের মধ্যে সাত ইয়েমেনি ও এক সিরীয় নাগরিক রয়েছেন। দেশটির বিচার প্রক্রিয়া নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছে তখন গর্ভবতী নারীদের নিরাপত্তা বিধানে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

২০১৯ সালে ৩৭ সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছিল। তাদের অধিকাংশই ছিল সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা