বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিবিসির প্রতিবেদন

ইউক্রেনের ১১টি রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন জেলেনস্কি

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ১১টি রাজনৈতিক দলের কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। রবিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে প্রকাশ করা ভিডিওবার্তায় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই বিধিনিষেধের ঘোষণা দেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের নিষিদ্ধ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার বিরোধী প্লাটফর্ম ‘ফর লাইফ’ও রয়েছে। ইউক্রেনের পার্লামেন্টে দলটির প্রতিনিধি রয়েছে এবং এটি রাশিয়াপন্থি বৃহত্তম ইউক্রেনীয় দলগুলোর মধ্যে একটি।
ইউক্রেনের বিরোধী রাজনৈতিক ব্লকের আরও যেসব দলের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে- পার্টি অব শারিয়া, আওয়ার্স, লেফট অপোজিশন, ইউনিয়ন অব লেফট ফোর্সেস, স্টেট, প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি অব ইউক্রেন, সোশ্যালিস্ট পার্টি ইউক্রেন, সোশ্যালিস্টস এবং ভ্লাদিমির সালদো ব্লক।

বিবিসি বলছে, প্রেসিডেন্ট জেলেনস্কির ঘোষণার পর ইউক্রেনের বিচার মন্ত্রণালয় নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে।

শনিবার রাতের ওই ভিডিওবার্তায় জেলেনস্কি বলেছিলেন, যতদিন সামরিক আইন বহাল থাকবে ততদিন পর্যন্ত রাশিয়াপন্থি এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা