বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কর্ণফুলী নদী রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ

উচ্চ আদালতের নির্দেশনার পরও কাজ না হওয়ায় এবার কর্ণফুলী নদী রক্ষার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্ণফুলী নদী রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ

অর্থনীতির চালিকাশক্তি এ নদীর দূষণরোধে শিল্প কলকারখানায় ইটিপি স্থাপনের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। নদীসংশ্লিষ্টরা আশা করছেন, প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরে কর্ণফুলীর দখল ও দূষণমুক্ত করার কার্যক্রমে গতি আসবে।

পলি জমে কর্ণফুলী নদীর বুকে জেগেছে বিশালাকৃতির কয়েকটি চর। ফলে জাহাজ চলাচলে হুমকির মুখে পড়েছে চট্টগ্রাম বন্দর চ্যানেল। আর বহাল তবিয়তে এখনো দুই পাড়ে রয়ে গেছে দুই হাজার অবৈধ স্থাপনা। প্রতিনিয়ত কলকারখানার রাসায়নিক ও গৃহস্থালির পয়োবর্জ্য দূষিত করছে নদীর পানি।

চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী যখন নানামুখী দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়ে মরতে বসেছে তখনই নদীরক্ষার নির্দেশ দিলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘কর্ণফুলী, হালদা ও সাঙ্গুসহ যে কয়টি নদী রয়েছে এগুলো যাতে কোনোভাবেই দূষণের শিকার না হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। বিশেষ করে কর্ণফুলী নদীর দিকে আমাদের আলাদা দৃষ্টি দিতে হবে। প্রতিটি শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।’

রাসায়নিক দূষণ থেকে নদীকে রক্ষায় শিল্পকারখানায় বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া দূষণ বহুগুণ বাড়াচ্ছে ৬০ লাখ নগরবাসীর গৃহস্থালির বর্জ্য। নদীটিকে বাঁচাতে জনপ্রতিনিধিদেরও ভূমিকা রাখার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, ‘আমাদের সবার উদ্যোগ নিতে হবে। আমরা উচ্ছেদ করলাম পরে আবার দখল হয়ে গেল, তাহলে তো উচ্ছেদ করে কোনো লাভ নেই।’

হাইকের্টের নির্দেশের পরও নানা সংস্থার গাফিলতির কারণে উচ্ছেদ অভিযান বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। তবে প্রধানমন্ত্রীর কড়া বার্তায় গতি পাবে এমন মত নদী রক্ষা কমিটির।

এ ব্যাপারে নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি আলিউর রহমান বলেন, ‘কর্ণফুলী হচ্ছে দেশের অর্থনীতির সঞ্চালক। দেশের অর্থনীতির ৯২ শতাংশ খাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্ণফুলীর ওপরে নির্ভরশীল।

উল্লেখ্য, অতি দূষণে ৩৫ প্রজাতির মাছ বিলুপ্তির পাশাপাশি ইতোমধ্যে কর্ণফুলী নদীর প্রশস্ততা কমেছে প্রায় ৫০০ মিটার। ভরে গেছে ২০ শতাংশ নদীর তলদেশ।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম