শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১০ ইউপিতে পকেট কমিটি দেয়ার সংবাদের প্রতিবাদ যুবদল নেতা কেএম পলাশের

‘কলারোয়ায় যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে ১০ ইউপিতে পকেট কমিটি দেওয়ার অভিযোগ’ শীরোনামে সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম আশরাফুজ্জামান পলাশ। এক প্রতিবাদ লিপিতে তিনি সংবাদটির বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়েছেন, কোন টাকা পয়সা লেনদেনের বিষয়ে প্রমান দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন। একই সাথে ওই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার কোন বক্তব্য নেয়া হয়নি বলেও পাল্টা অভিযোগ করেছেন তিনি।

যুবদল নেতা কেএম আশরাফুজ্জামান পলাশের পাঠানো প্রতিবাদ লিপি হুবুহু তুলে ধরা হলো:

‘কলারোয়ায় যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে ১০ ইউপিতে পকেট কমিটি দেওয়ার অভিযোগ!’ শিরোনামে গত ২৪ মার্চ অনলাইন পোর্টাল ডেইলি সাতক্ষীরায় ও পত্রদূত প্রকাশিত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কলারোয়া যুবদল সম্পর্কে কোন ধরণের তথ্য-যাচাই বাছাই ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদটি করানো হয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে।

সংবাদে সম্পূর্ন মিথ্যাভাবে উল্লেখ করা হয়েছে, যে টাকার বিনিময়ে কমিটি করা হয়েছে। এ ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ যদি প্রমান করতে পারে কমিটি গঠনে আমার সাথে কারোর কোন ধরণের টাকা পয়সার লেনেদেন হয়েছে তাহলে আমি আর কখনোই রাজনীতি করবো না। তবে দু:খের এবং অত্যন্ত পরিতাপের বিষয় হলো সংবাদে আমার বিরুদ্ধে টাকার অভিযোগ তুললেও সংশ্লিষ্ট সাংবাদিক আমার কোন বক্তব্য পরিবেশন করেননি। এটি সাংবাদিকতার নীতি বিরোধী। কারোর প্ররোচণায় বা কারোর কুস্বার্থে এই ধরণের মিথ্যা-ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আমাকে হেয় করা হয়েছে। দ্রুত মিথ্যা সংবাদটি ডেইলি সাতক্ষীরা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

কেএম আশরাফুজ্জামান পলাশ,
সিনিয়র যুগ্ম আহবায়ক,
কলারোয়া উপজেলা যুবদল।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা