বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে

মণিরামপুরে হুইল চেয়ার, সেলাই মেশিন ও খাদ‍্যদ্রব্য বিতরণ করলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা ইয়াকুব আলী

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য আলহাজ এসএম ইয়াকুব আলী অসহায়-দুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও খাদ্যদ্রব্য বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ- ২০২২) দুপুরে যশোরের মণিরামপুরের নিজ গ্রাম আগরহাটি মসজিদের সামনে গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের এসব বিতরণ করেন।

এ সময় তিনি বলেন- বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তা-চেতনা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বিত্তমানদের সমাজের দুস্থ্য অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে। এতে দেশের অসহায় মানুষ উপকৃত হবে।

এ সময় ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, এক অসহায় নারীকে সেলাই মেশিন এবং শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রি (চাল,ডাল,তেল,আলু,চিনি,চিড়া) বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন- মণিরামপুন প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ বাবুল আক্তার, প্রবাসী সাংবাদিক মণিরুজ্জামান টিটো, স্থানীয় ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম বুলু, সাবেক কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, সাবেক ইউপি সদস্য ফরিদ হোসেন, সেচ্ছাসেবী সংগঠন বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, সাংবাদিক আব্দুল্লাহ সোহান, তাজ্জামুল হুসাইন, রিপন হোসেন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা