বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর উপকূলে পানি সংকট প্রবণ এলাকায় পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন

শ্যামনগর উপকূলে পানি সংকট প্রবণ এলাকায় পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং পিটারসন কন্ট্রোল ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে লিডার্স পুরাতন অফিসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, পিটারসন কন্ট্রোল ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফকরুল ইসলাম খান।

আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, ১নং ওয়ার্ড এর উইপি সদস্য হরিদাস হালদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার মিস্ত্রী, সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পিটারসন কন্ট্রোল ইউনিয়নের সাঈদ আল ফয়সাল, শুভঙ্কর বড়–য়া, রিভেল আহমেদ, বসির উদ্দীন, রবি শংকর দে, সাদ্দাম হোসেন, জলবায়ু সহনশীল দলের সাধারণ সম্পাদক দীপ্তি রানী মন্ডল, সদস্য বিলকিস বেগম সহ লিডার্স এর সকল কর্মকতাবৃন্দ প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারণে বংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র পানি সংকট বেড়েছে। লবণাত্ততা বৃদ্ধি এই সংকটকে আরও তীব্রতর করে তুলেছে। উপকূলীয় এলাকায় সরকারী বেসরকারীভাবে যেসকল পানি প্রযুক্তি স্থাপন করা হয়েছে সেগুলি উৎস্য নষ্ট হওয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, প্রযুক্তি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ জটিলতার কারনে পানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদে কার্যকরী হচ্ছে না। এইমুহুর্তে রিভার্স অসমোসিস লবনাক্ত পানিকে নিরাপদ পানি হিসাবে পানযোগ্য করার একটি সফল কার্যকরী পানি প্রযুক্তি। উপকূলীয় এলাকার পানি সংকট প্রবণ এলাকার মধ্যে মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ‘পিটারসন কন্ট্রোল ইউনিয়ন’ এর আর্থিক সহযোগিতায় একটি রিভার্স অসমোসিস স্থাপন করেছে। এই পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর মাধ্যমে প্রতিদিন ৪০০০ লিটার সুপেয় পানি জনগণের মাঝে সরবরাহ করা সম্ভব হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উপকূলে পানি সংকট প্রকট। পানি সংকট এলাকায় পিটারসন কন্ট্রোল ইউনিয়নকে আরও পানি প্রযুক্তি স্থাপন করার জন্য আহবান করছি। উপকূল এলাকায় পানি কিন্তু কিনে খেতে হয় এবং দূর্যোগের সময় এই সংকট আরও বেড়ে যায়। লিডার্স উপকূলের মানুষের জন্য ভালো কাজ করছে। লিডার্স এর যোগাযোগের মাধ্যমে এমন উন্নয়ন কর্মকান্ড অব্যহত থাক এই প্রত্যাশা করছি।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল