বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমে উঠেছে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট ২ এপ্রিল

জমে উঠেছে শেষ মূহুর্তের সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ, মিনি বাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় এখন মুখর সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা।
আগামী ০২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনে পরাজয় ভেবে নির্বাচন বন্ধ করতে একটি গ্রুপ থেকে সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বাদী হয়ে অনিয়ম-দূর্নীতি, ভোটার তালিকাসহ নির্বাচনী বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের বিরুদ্ধে ২৪/০৩/২০২২ তারিখে খুলনা শ্রম আদালতে মামলা করে। মামলা নং- শ্রম ১৬/২০২২। খুলনা শ্রম আদালত লিখিত অভিযোগ পর্যালোচনা করে বিবাদী সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানকে ২৯/০৩/২০২২ তারিখে কারণ দর্শাইবার নোটিশ করে। গত ২৯/০৩/২০২২ তারিখে খুলনা শ্রম আদালত আনিত অভিযোগ পর্যালোচনা করে অভিযোগের কোন সত্যতা না পেয়ে উক্ত মামলা খারিজ করে দেয়। যে কারণে নির্বাচনের আর কোন বাঁধা না থাকায় শুরু হয় ব্যাপকভাবে প্রচার প্রচারণা। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরা বাস টার্মিনালসহ আস পাশের জনপদ। ভোটারদের বহুমুখী আবদার। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার (৩১ মার্চ) সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নির্বাচনী এলাকার আস পাশের এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র। আগামী ০২ এপ্রিল শনিবার সাতক্ষীরা জজ কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সকাল ৮টা হতে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত ২১৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সাইদ হোসেন। মূলত দু’টি প্যানেলে ২১টি পদে লড়ছেন ৬৮ জন প্রার্থী। এছাড়াও কয়েকজন স্বতন্ত্র পদে লড়ছেন। সভাপতি পদে লড়ছেন ৪ জন-মো. আরশাদ আলী খোকার প্রতিক- হরিণ, মীর মনিরুজ্জামান প্রতিক- চেয়ার, আবু তালেব প্রতিক- আনারস ও নজরুল ইসলাম প্রতিক- বাস। সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৩ জন প্রার্থী- মো. জাহিদুর রহমান প্রতিক- ছাতা, মো. মামুনার রশিদ প্রতিক টেলিভিশন ও মো. জাকির হোসেন টিটু প্রতিক-শাপলা। ভোটার সাইফুল ইসলাম বলেন, যোগ্য সৎ প্রার্থীকেই আমরা ভোট দেবো। তাকেই আমরা নির্বাচিত করবো যে সুখে দুঃখে শ্রমিকদের পাশে থাকবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২