শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীর সঙ্গে যেসব কথা হলো ইউএনও ওয়াহিদার

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। তিনি এখন কথা বলতে পারছেন। প্রাথমিকভাবে তার স্মৃতিও ফিরেছে। জ্ঞান ফেরার পর ওয়াহিদা খানম ইউএনও স্বামীর সঙ্গে কথা বলেছেন।

হামলার একদিন পর শুক্রবার ঢাকার নিউরো সাইন্স মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলেন। ওয়াহিদা খানমের স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো মেজবাউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াহিদা খানমের বড়ভাই শেখ ফরিদ উদ্দীন জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ওয়াহিদা খানম হাসপাতালে তার স্বামী মেসবাউল হোসেনের সাথে কথা বলেছেন। জ্ঞান ফিরেই ওয়াহিদা খানম তার স্বামীকে জিজ্ঞাসা করেন, কেমন আছো? এসময় স্বামী মেসবাউল হোসেন তার স্ত্রীর স্মৃতি ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেন, ‘আমি কে?’

উত্তরে হাসপাতালের বেডে শুয়ে ওয়াহিদা খানম বলেন, ‘আদিয়াতের বাবা।’ বড়ভাই শেখ ফরিদ বলেন, বোন কথা বলতে পেরেছে এতে আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করছি।

এ ব্যাপারে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন এবং গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, আল্লাহর রহমতে এখন পর্যন্ত তার সব প্যারামিটার খুবই ভালো। সিটি স্ক্যানের রিপোর্ট কেমন আসে সেটা নিয়ে দুশ্চিন্তা ছিল। খুবই ভালো খবর। তার সিটি স্ক্যানের শতভাগ ভালো রিপোর্ট এসেছে।

তিনি বলেন, জ্ঞান ফেরার পর তার স্বামীর সঙ্গে কথা বলেছেন। বর্তমানে তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়