শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন  কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। আব্দুল হাকিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলি গ্রামের মৃত হায়দার আলী গাজীর ছেলে।

র‍্যাব জানায়, ২০১৩ সালে নড়াইল জেলার ভাংগাপোল এলাকা থেকে হাকিমকে ১২২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করে।

র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান , বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত, নড়াইল এর স্মারক নং ৮৬৬৮ ১১/১০/২১ , দায়রা ১৭২/২০১৩ , ( কালীঃ ), প্রসেস নং ৭১/২১। থানা রিসিভ নং -৪০ / ২১ এর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাকিম সাজা প্রদানের পর থেকে সে বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে দীর্ঘদিন পলাতক ছিল।

তিনি বলেন, রোববার (১৫ মে) র‌্যাব সাতক্ষীরা কোম্পানির একটি চৌকস অভিযানিক দল তাকে সাতক্ষীরার দেবহাটার উওর সখিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার