শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গায় বিজিবি ও বিএসএফের মধ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঘোজাডাঙ্গা ক্যাম্প সংলগ্ন ফুটবল মাঠে এ প্রতিযোগীতা হয়।

এসময় বিজিবি ও বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত মৈত্রী ভলিবল প্রতিযোগীতায় বিজিবি দল বিএসএফ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কর্মকর্তা, সাংবাদিকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ভলিবল খেলা দেখেন।

এ ধরণের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবি অধিনায়ক।

বিজিবি অধিনায়ক আরো বলেন, যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী, খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল মামুনূর রশীদ, ভারতের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ড. অতুল ফুলজুরি, চীফ নোডাল অফিসার শ্রী এসএস গুলিরিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা