বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়ায় জনসাধারনের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী দেয়াড়া গ্রামের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেনের বাড়ীর মোড় হতে কর্মকার পাড়া অভিমুখে জরাজীর্ণ রাস্তাটি নতুনভাবে সংস্কার করছেন স্থানীয় জনসাধারণ।

গত কয়েকদিন যাবৎ স্থানীয় কিছু ব্যক্তির অর্থায়নে উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় সংস্কার কাজ শুরু করা হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় পনেরো বছর আগে এই রাস্তাটি ইটের সলিং দ্বারা সংস্কার করা হয়েছিল। এই রাস্তাটি গ্রামের জনসাধারণের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসায় যাতায়াত করে। কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ যে, সেখানে যাতায়াত করতে যেয়ে প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। রাস্তার ধারে পুকুর থাকায় বৃষ্টির পানিতে মাটি সরে যেয়ে রাস্তা পুকুরের ভেতর চলে গেছে। ফলে এলাকার মানুষ নানা সমস্যায় পড়েন।

এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় এলাকার মানুষের মুখে স্বস্তির ছাঁপ লক্ষ্য করা গেছে। রাস্তাটি সংস্কার হলে সহজেই মটরসাইকেল, ভ্যান, সাইকেল ও ছোট ছোট যানবাহন চলাচল করতে পারবে। তবে সরকারী উদ্যোগে রাস্তাটি পাকাকরণ না করলে, আবারও রাস্তাটি কিছুদিন না যেতেই চলাচলের অযোগ্য হয়ে যাবে বলে মনে করেন এলাকার জনসাধারণ।

এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ জানান, আমরা এই গ্রামের সন্তান। আমরা সকলের সহযোগিতায় রাস্তাটি সংস্কার করে সকলের জন্য উন্মুক্ত করতে পারলেই আমাদের এ কাজটি সার্থক হবে। গ্রামের সন্তান হিসেবে এলাকার উন্নয়নের কাজে থাকতে পারাটাও আমাদের ভাগ্যের ব্যাপার।

ইতিমধ্যে সকলের সহযোগিতায় কলারোয়া উপজেলার সবচেয়ে বৃহৎ দেয়াড়া ঈদগাহ ময়দান পাকাকরণ সম্পন্ন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা