শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির মরিচ্চাপ ব্রীজের পাটাতন ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ

আশাশুনির মরিচ্চাপ ব্রীজের লোহার পাটাতন আবারও ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। ব্রীজটির দক্ষিন ধারের ৩ লাইনের পাটাতনের ২টি ভেঙ্গে পড়ায় বাস, মিনিবাস, ট্রাক, ইজিবাইক, তিন চাকার যানবহনসহ ছোট-বড় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে লাল পতাকা বসিয়ে পথচারীদের সতর্ক করা হলেও মাঝে মধ্যে লোকজনের সহয়তায় মটরসাইকেল, ইজিবাইক, মটরভ্যান ও ইঞ্জিনভ্যান অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৫ জুলাই) রাতে কোন এক সময় মাল বোঝাই ট্রাকের চাপে ব্রীজটির ২টি পাটাতন ভেঙ্গে যায়। তবে হতাহত কোন খবর পাওয়া যায়নি। সম্প্রতি একই স্থানে ইট বোঝাই ট্রাকের ভারে পাটাতন ভেঙ্গে ট্রাক মরিচ্চাপ নদীর চরে পড়ে আটকে থাকে। ফলে চলাচলে জনদূর্ভোগ দেখা দেয়। পরদিন সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সংস্কার করা হয়। কিন্তু পাটানোর আড়াগুলি মজবুত ভাবে সেট করা হয়নি। পাশেই ঢালাই ব্রীজের কাজ চলমান রয়েছে, কিন্তু কাজ শেষ হতে সময় লাগবে। ততখনে ঝুকিপূর্ণ ব্রীজ দিয়ে চলাচলে যেমনি জনদূর্ভোগ চরমে আবার আতঙ্কে রয়েছে চলাচলকারিরা।

তারপর সাতক্ষীরা টু ঘোলাগামী যাত্রীবাহি বাস চলাচলে ব্রীজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশী। নতুন ঢালাই ব্রীজ না হওয়া পর্যন্ত যাত্রীবাহি বাসসহ ভারী যানবাহনে নিষেধাজ্ঞা না দিয়ে অনতি বিলম্বে হালকা যানবাহনসহ পায়ে হেঠে চলাচলও একবারেই বন্ধ হয়ে যাওয়ার সমূহ সম্ভনা বিরাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাল পতাকা দিয়ে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে চলাচলের কথা বলা হয়েছে। ব্রীজটির ভাঙ্গা অংশ মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। যাত্রীবাহি বাসসহ ভারী যানবাহনে নিষেধাজ্ঞার বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। অনতিবিলম্বে তা বন্ধ করা না হলে অফিস আদালতসহ সকল শ্রেনী পেশার মানুষের সাতক্ষীরা সহ উপজেলার উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভবনা বেশী।

এদিকে যানবাহন চলাচল বন্ধ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রীবাহি যানবাহন ও সাধারন মানুষ দূর্ভোগের শিকার হয়ে ১২/১৪ কি.মি ঘুরে শোভনালী ব্রীজ ও তেঁতুলিয়া ব্রীজ পার হয়ে সাতক্ষীরা সদরে যাতয়াত করছে বলে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী