শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরের যানজট নিরসনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা শহরের প্রধান সড়কে পরিবহন সৃষ্ট যানজট নিরসনকল্পে পরিবহন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উপ-কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) বেলা ১১টায় শহরের এ.কে ট্রাভেলস্ পরিবহনের অফিস কার্যালয়ে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ -সভাপতি ও উপ-কমিটির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন’র সভাপতিত্বে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উপ-কমিটির সাথে পরিবহন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের শহরের প্রধান রাস্তার পরিবহন সৃষ্ট যানজটসহ বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ -সভাপতি ও উপ-কমিটির সদস্য নুরুল হক, ডা. আমিনুল ইসলাম মুকুল, এ.কে ট্রাভেলস্ পরিবহনের এমডি তাহমীদ সায়েদ চয়ন, সৌদিয়া পরিবহনের প্রতিনিধি আব্দুল্লাহ আল বাকি, এম.আর পরিবহনের প্রতিনিধি সরদার আজিজ, কে-লাইন পরিবহনের প্রতিনিধি মো. মুনসুর আলম, হাওলাদার পরিবহনের প্রতিনিধি শেখ মাসুদুর রহমান, সুন্দরবন এক্সপ্রেসের প্রতিনিধি রবি, গ্রীণ লাইন পরিবহনের প্রতিনিধি আব্দুল্লাহ শরিফ প্রমুখ। মতবিনিময় সভার আলোচনায় সকলের সর্বসম্মতিক্রমে ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে ২৫/০৭/২০২২ তারিখ থেকে গাড়ি ছাড়ার ১৫ মিনিট আগে গাড়ি পরিবহন কাউন্টারের সামনে আসবে, প্রধান সড়কে ও রাস্তার উপরে গাড়ি পরিষ্কার করা যাবেনা, কোনমতে সড়কে স্থায়ীভাবে গাড়ি পার্কিং না করা, দুর্ঘটনা এড়াতে সাবেক সাংসদ হাবিবুর রহমান সংযোগ সড়কে স্থায়ীভাবে ঈগল ও কে- লাইন পরিবহন গাড়ি পার্কিং না করা, পরিবহন পরিচালনা কমিটির দাবী অনুযায়ী প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ীভাবে পরিবহনের জন্য পার্কিং এর ব্যবস্থা করার দাবী তুলে করতে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ -সভাপতি ও উপ-কমিটির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন পরিবহন পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের সকলের সাথে একমত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘষোনা করেন।

এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ -সভাপতি ও উপ-কমিটির নেতৃবৃন্দ ও শহরের বিভিন্ন পরিবহনের মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে