শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা কোহিনুর মোল্যা (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজিউন)।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মরহুম আকবর আলি মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা কোহিনুর মোল্যা হার্টের রোগে ভুগছিলেন। ভারতে চিকিৎসা নিয়ে ঢাকায় তিনি চিকিৎসাধীন ছিলেন। গত ১০ আগষ্ট বুধবার রাত পৌনে ৯ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ জোহর গদাইপুরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান সরকারি প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে চৌকশ পুলিশ দল গার্ড অব অর্নার প্রদান করেন।

পড়ুন আরো খবরঃ

আশাশুনিতে ক্যান্সার রোগিদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ

আশাশুনিতে গুরুতর অসুস্থ রোগিদের চাকিৎসা সহায়তা বাবদ সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের ২৩ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগিকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সহায়তার চেক বিতরণ করেন। উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন আরো খবর ঃ

বড়দল দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ’র ইন্তেকাল

আশাশুনি উপজেলার বড়দল দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এস এম আহসানউল্লাহ (৫৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। উত্তর বড়দল গ্রামের মৃত মহাতাব উদ্দিন মোড়লের ছেলে আহসান উল্লাহ বুধবার (১০ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে ভারতের একটি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত সোমবার চিকিৎসার জন্য তাকে ভারতের ব্যঙ্গালুরু ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চলছে বলে মরহুমের স্বজনেরা জানিয়েছেন।

আইসিটির সর্বোত্তম ব্যবহারে আনতে পারে সম্মান ও সমৃদ্ধি আশাশুনিতে আইসিটি প্রযুক্তিতে অভাবনীয় সাড়া ফেলেছেন মিজানুর রহমান

আশাশুনিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-শিক্ষার্থীদের দৈনিক হাজিরা ও বোর্ড ওয়েব সাইডে শিক্ষার্থীদের ভুল বের করে আইসিটি প্রযুক্তি উদ্ভাবনে ব্যাপক সাড়া ফেলেছেন তথ্য সহকারী মিজানুর রহমান। বর্তমান সরকারের ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে আইসিটি’র সর্বোত্তম ব্যবহারের লক্ষে এ হাজিরা বই উদ্ভাবন করা হয়।

এখানে উপবৃত্তির তথ্য দিয়ে নিভূলভাবে হাজিরা খাতা করা হয়েছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হাজিরা খাতায় যশোর বোর্ড ওয়েব সাইটে আইসিটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার যা আপনাকে ছাত্র-ছাত্রীর তথ্য, অভিভাবকের তথ্য, এডমিন তথ্য, শিক্ষকদের তথ্য,স্টাফদের তথ্য, উপস্থিতি রিপোর্ট, এস,এম,এস সার্ভিস, ক্লাস রুটিন, সকল পরীক্ষার ফলাফল তৈরী,আইডি কার্ড, অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা, নোটিশ বোর্ড তৈরীসহ আরও অনেক চাহিদা মেটাবে। আইসিটির সর্বোত্তম ব্যবহারে আনতে পারে সম্মান ও সমৃদ্ধি। এ প্রযুক্তি ব্যবহারের ফলে আগামিতে এক দিকে সনদ পত্রে ভুলের সম্ভবনা কমে আসবে, অন্য দিকে সময়ও কমবে। বর্তমানে আশাশুনিতে অনেক স্কুল এ প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান