শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ মিনিটে ১৭টি ‌‘বোম্বাই মরিচ’ খেয়ে বিশ্ব রেকর্ড

১ মিনিটে ১৭টি বোম্বাই মরিচ (নাগা মরিচ) খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন এক মার্কিন নাগরিক। তার নাম গ্রেগরি ফস্টার। তিনি ক্যালিফোর্নিয়ার নাগরিক। ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে গত বছরের নভেম্বরে এই রেকর্ড গড়েন তিনি। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন গত সোমবার।

নাগা মরিচ, মরিচের একটি প্রজাতি, যা প্রচণ্ড ঝালের কারণে সমধিক পরিচিত। এটি কামরাঙা মরিচ, বোম্বাই মরিচ ইত্যাদি নামেও পরিচিত।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলেছে, ‘এই নাগা মরিচ বিশ্বের অন্যতম ঝাল মরিচ। কারণ, এতে ১ মিলিয়ন স্কোভিল হিট ইউনিট (মরিচ ও অন্যান্য মসলাযুক্ত খাবারের ঝালের পরিমাপক) রয়েছে। এর মানে হলো ১ মিনিটে গ্রেগরি ফস্টার প্রায় ১৭ মিলিয়ন স্কোভিল হিট ইউনিট গ্রাস করেছেন।
গ্রেগরি ফস্টার এর আগেও একটি বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন। ২০১৭ সালে দ্রুততম সময়ে তিনটি ক্যারোলিনা রিপার মরিচ খাওয়ার বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। এটি পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ, যার স্কোভিল প্রায় ২২ লাখ। মাত্র ৮ দশমিক ৭২ সেকেন্ডে ছয়টি ক্যারোলিনা রিপার মরিচ খাওয়ার রেকর্ডও ফস্টারের দখলে।

গ্রেগরি ফস্টার সব সময় মসলাদার খাবার পছন্দ করেন। তিনি নিজেই বাড়িতে মরিচ ফলান। কয়েক দশক ধরে মসলাদার খাবার কোন পর্যায় পর্যন্ত খেতে পারেন, সেই সহনশীলতা বাড়িয়েছেন। এ কারণেই তিনি বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ এতগুলো একসঙ্গে খেতে পেরেছেন।

সূত্র : এনডিটিভি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ডটকম

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা