রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্রুনাই হালাল ফুডের রপ্তানি প্রস্তুত জোন করা হবে : ব্রুনাই রাষ্ট্রদূত

সাতক্ষীরায় ব্রুনাই হালাল ফুডের রপ্তানি প্রস্তুত জোন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালাম এর রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান। শনিবার (১৩ আগষ্ট) একদিনের সাতক্ষীরা সফর শেষে সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান বলেন, কারখানায় হালাল ফুডের পাশাপাশি সাতক্ষীরার সাদা সোনা নামে খ্যাত বাগদা চিংড়িসহ সাদা তাজা মাছ রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করা হবে।

তিনি বলেন, পদ্মা সেতু হওয়ায় ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সাতক্ষীরায় আসা সম্ভব। তাছাড়া সাতক্ষীরা থেকে মংলা বন্দরের দূরত্ব কম, এজন্য মংলা বন্দর ব্যবহার করে কারখানায় তৈরি হওয়া ব্রুনাই হালাল ফুড ও প্রস্তুত হওয়া সাতক্ষীরা মাছ বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে।

রাষ্ট্রদূত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি’র আমন্ত্রণে শুক্রবার (১২ আগস্ট) সাতক্ষীরায় আসেন। এক দিনের সফর শেষে শনিবার (১৩ আগষ্ট) তিনি সাতক্ষীরা থেকে ফিরে যান।

জানা যায়, সাতক্ষীরায় এসে তিনি সদরের শুক্রবার সকালে বিনেরপোতা সংলগ্ন মোস্তফা শ্রীম্প হ্যাচারী এন্ড কালচার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে বৃক্ষ রোপণ করেন হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশিকুর রহমান জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা তুহিন, ছাত্র লীগ নেতা আজমল হোসেন প্রমুখ। পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার কে সম্মাননা ক্রেস্ট দেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ও ড. কাজী এরতেজা হাসান।

বৃক্ষরোপণ শেষে সাতক্ষীরা সার্কিট হাউস প্রাঙ্গণে সরকারি ভাবে আনুষ্ঠানিক ভাবে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছালে সম্মানিত অতিথি বৃন্দদেরকে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ।

এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি এ.কে ফজলুল হক, সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দার এমপি উপস্থিত ছিলেন।

মধ্যহ্ন ভোজ শেষে ব্রুনাই রাষ্ট্রদূত সুন্দরবনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য স্পিডবোট যোগে কলাগাছিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় তার সফরসঙ্গী হিসেবে ভোরের পাতা গ্রুপের সিইও মোহাম্মদ আবেদ সাইদুল্লাহ, সিইও আব্দুল্লাহ ওমর নাসিফ, ডিরেক্টর কাজী জারজিস বিন এরতাজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সুন্দরবন ভ্রমণ শেষে সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। সার্কিট হাউজে রাত্রি যাপন করে আজ শনিবার ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করেন।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক