শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ক্ষুধার্ত হনুমানকে খাবার দিল শুভসংঘ

যশোরের কেশবপুরে শুক্রবার সকালে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে বিরল প্রজাতির ক্ষুধার্ত কালোমুখো হনুমানকে খাবার দেওয়া হয়েছে।

উপজেলার মাদারদাঙ্গা, খতিয়াখালী ও হাসপাতাল এলাকায় হনুমানদের কলা, পাউরুটি ও বাদাম খেতে দেওয়া হয়। এ তিনটি এলাকায় প্রায় শতাধিক হনুমানকে এসব খাদ্য খাওয়ানো হয়।

কেশবপুরের ১২টি এলাকায় প্রায় চার শতাধিক হনুমান বিচরণ করে থাকে। স¤প্রতি এই অঞ্চল থেকে বড় বড় গাছপালা নিধন ও শহরের চারপাশের বিলে মাছের ঘের তৈরি করায় হনুমানের খাদ্য ও অবাধ বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া সরকারীভাবে কালোমুখো হনুমানকে যে খাবার দেওয়া হয়; তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ কারণে খাবারের অভাবে এলাকা ছেড়ে এসব হনুমান দলছুট হয়ে অন্যত্র চলে যাচ্ছে। এদিন খাবার দেওয়ার সময় বিরল প্রজাতির এ কালোমুখো হনুমানের পাশে দাঁড়ানোর জন্য এলাকার মানুষকে আহবান জানান শুভসংঘের বন্ধুরা।

কালামুখো হনুমানকে খাবার দেওয়ার সময় উপস্থিত ছিলেন শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি, ক্রীড়া সম্পাদক শওকত হোসেন, সদস্য কামরুজ্জামান রাজু, সোহেল পারভেজ, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান, সাংবাদিক পরেশ দেবনাথ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মৃনাল কান্তি দাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন