শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপশক্তি সুকৌশলে রাষ্ট্রযন্ত্রের ভেতর ঢুকে পড়েছে

‌বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশ চেয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও সেই লক্ষ্যপূরণ করতে পারেনি। এক যুগ ধরে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও অপশক্তি সুকৌশলে রাষ্ট্রযন্ত্রের ভেতর ঢুকে পড়েছে।

শনিবার (১৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বক্তারা।

বক্তারা জানান, কিছু দিন পরপর পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত।

সেমিনারে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, ১৯৭২ সালের নভেম্বর মাসে বঙ্গবন্ধু যখন জাতীয় পরিষদে সংবিধান পেশ করেন, তখন স্পষ্টভাবে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হিন্দুরা হিন্দুধর্ম পালন করতে পারবেন, খ্রিস্টানরা খ্রিস্টধর্ম পালন করবেন। মুসলমানরা ইসলাম ধর্ম পালন করবেন। কিন্তু ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে পারবেন না। এখন ৫০ বছর পর দাঁড়িয়ে কী বলবেন, সেই কথা কি রাখা গেছে?

সারওয়ার আলী বলেন, ‘গত ১২ বছর ধরে অন্তত যে ঘটনাগুলো ঘটছে, তাতে বাংলাদেশ বঙ্গবন্ধুর যে ভাবাদর্শের রাষ্ট্র, আমরা যাঁরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, তাঁরা যে ভাবধারার রাষ্ট্র গঠন করতে চেয়েছি, সেখান থেকে রাষ্ট্রটি পথভ্রষ্ট হয়েছে।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘বিগত এক যুগ ধরে রামু থেকে নাসিরনগর, সুনামগঞ্জ হয়ে নড়াইল, প্রতিটা ঘটনার পেছনে আছে একটা মিথ্যাচার। প্রতিটা ঘটনার পেছনে আছে একটা সুপরিকল্পিত উদ্দেশ্য। তার মোকাবিলা করার জন্য যে শক্তি, তা আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে আহরণ করতে পারি। সেই শক্তির অসাধারণ প্রকাশ তিনি তাঁর জীবন দিয়ে দেখিয়ে গেছেন।

মফিদুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম সব ধরনের ঘৃণা–বিদ্বেষ ছড়ানোর একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মকে অত্যন্ত বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক আইনে আছে এবং আমাদের সংবিধানেও আছে সমাজে সংঘাত সৃষ্টি করা যাবে না। অপরের আদর্শ বা ধর্মকে চিহ্নিত করে কোনো রকম সামাজিক অশান্তি তৈরি করা যাবে না। মানুষকে সহিংসতার দিকে প্ররোচিত করা যাবে না। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আজ মিথ্যাচারের একটা ভিত্তি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের ধর্মীয় উসকানি দিতে না পারে, সে জন্য আইন করা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রাবন্ধিক মফিদুল হক।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার। সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। অন্যদের মধ্যে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ