শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মুণ্ডাপল্লিতে সন্ত্রাসী হামলায় আহত নরেন্দ্রনাথ মারা গেছেন

সাতক্ষীরার শ্যামনগরের মুণ্ডাপল্লিতে সন্ত্রাসী হামলায় আহত নরেন্দ্রনাথ মুণ্ডা মারা গেছেন। শনিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরেন্দ্রনাথ মুণ্ডা উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তিখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, মুণ্ডাপল্লিতে হামলার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলায় শ্রীফলকাটি গ্রামের আলমগীর গাজীর ছেলে নূর হোসেন ও নূর মোহাম্মদ নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় রাশিদুল ইসলাম ও এবাদুল হোসেনের নেতৃত্বে দুই শতাধিক লাঠিয়াল মুণ্ডাল্লিতে হামলা চালায়। বিরোধপূর্ণ ৮ বিঘা জমি দখলে নিতে পূর্বপরিকল্পিত এ তাণ্ডব চালানোর জন্য বংশীপুর, ঈশ্বরীপুরসহ উপজেলার বিভিন্ন অংশ হতে লাঠিয়ালদের ভাড়া করে আনা হয়। এসময় হামলার সঙ্গে জড়িতরা আদিবাসী মুণ্ডাদের পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখে জমিতে সীমানা পিলার স্থাপন করে।

অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে জমি দখলে বাঁধা দেওয়ায় তাদের ওপর বেপরোয়া লাঠিপেটা করে সন্ত্রাসীরা। এতে বিলাসী মুণ্ডা, রিনা মুণ্ডা, সুলতা মুণ্ডা ও নরেন্দ্র মুণ্ডা মারাত্মক আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা