শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮ সেকেন্ডে এমবাপ্পের দুর্দান্ত সেই গোল! (ভিডিও)

মাঠ কিংবা মাঠের বাইরের দ্বন্দ্ব ভুলে জ্বলে উঠলেন পিএসজির তিন বড় তারকা লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। লিলের মাঠে গিয়ে তাদেরকে নিয়ে ছেলেখেলায় মাতে পিএসজি। ৭-১ গোলের বড় জয় তুলে নিয়েছে গালতিয়েরের দল।

পিএসজির দাপটের শুরু কিক অফ দিয়েই। মার্কো ভেরাত্তিকে বল বাড়ান নেইমার, ততক্ষণে লিলের ডি বক্সের দিকে ছুট দেন এমবাপ্পে। সতীর্থর কাছ থেকে বল ফিরে পেয়ে নেইমার দেন কাছেই থাকা মেসিকে। আর্জেন্টাইন লিলের রক্ষণের উপর দিয়ে চমৎকার থ্রু বলে খুঁজে নেন অরক্ষিত এমবাপ্পেকে। বাকি অনায়াসেই সারেন ফরাসি ফরোয়ার্ড।

স্রেফ ৮ সেকেন্ডেই এগিয়ে যায় পিএসজি। ২০০৬-০৭ মৌসুম থেকে অপটা হিসাব রাখার পর এটাই ফরাসি লিগে দ্রুততম গোল। যেকোনো প্রতিযোগিতায় পিএসজির দ্রুততম গোল।
ম্যাচের ২৮তম মিনিটে গোল করেন মেসি নিজেই। ৩৯তম মিনিটে নেইমারের পাস থেকে গোল করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আশরাফ হাকিমি।

বিরতির আগ মুহূর্তে গোল পান নেইমারও। মেসির পাস লিলের ডিফেন্ডারের গায়ে লেগে নেইমারের কাছে যায়, ভুল করেননি নেইমার। ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর ম্যাচের ৫২তম হাকিমির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। ম্যাচের ৬৬ ও ৮৭তম মিনিটে দুটি গোল করে হ্যাটট্রিক আদায় করে নেন এমবাপ্পে। ম্যাচে জোড়া গোলের পাশাপাশি নেইমারের ছিল তিনটি এসিস্ট। এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে পিএসজি।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী