শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় সাপ্লাই সুপেয় পানির লাইন উদ্বোধন

“জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর”
শহরের সকল সুবিধা গ্রামে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার ভোমরায় গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই সুপেয় পানির লাইন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদরের ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী এলাকায় সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র প্রকৌশলী মো. মনিরুজ্জামানের
সভাপতিত্বে ফলক উন্মোচন করে গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই সুপেয় পানির লাইন উদ্বোধন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর’ শহরের সুবিধা গ্রামে পৌছে দেওয়ার লক্ষ্যে ভোমরাতে সুপেয় পানির লাইন উদ্বোধন করা হয়েছে। ইনশাল্লাহ সাতক্ষীরা একদিন সিটি কর্পোরেশন এবং ভোমরা একদিন পৌরসভা হবে।
ভোমরা এলাকার ব্যাপক উন্নয়ন হবে। কিছু কিছু মানুষের কারণে আমাদের জেলা অবহেলিত। জননেত্রী শেখ হাসিনা আমাদের সাতক্ষীরার উন্নয়নে অনেক কিছু
দিয়েছেন। কিন্তু তার বাস্তবায়ন খুবই ধীর গতিতে হচ্ছে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস সবুর, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, অর্থ সম্পাদক আবু মুসা, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর প্রমুখ।

“জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর” শহরের সকল সুবিধা গ্রামে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার
ভোমরায় সাড়ে ৫ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে ৫শতাধিক পরিবারের জন্য ১ লক্ষ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন এ সুপেয় পানির লাইনের সংযোগ দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র বাস্তবায়নে ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে ভোমরায় গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই সুপেয় পানির লাইন উদ্বোধন করা হয়েছে। আয় থেকে ব্যয় মিটিয়ে আরও নতুন গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই লাইন নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মাজরেয়া হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আল-ফেরদাউস আলফা, ভোমরা বিজিবির ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মো.
দেলোয়ার হোসেন, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, ভোমরা গোডাউন হ্যান্ডলিং
শ্রমিক ইউনিয়ন ১১৫৫ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা জুয়েল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা