শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফের হ্যাকিংয়ের চেষ্টা রুশ হ্যাকারদের

আগামী ৩ নভেম্বর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের এই নির্বাচনেও সাইবার হামলার শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও গ্রুপগুলোর ওপর গোয়েন্দা নজরদারির চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট শিবিরে হ্যাকিংয়ে রাশিয়ার যেই গ্রুপটি জড়িত ছিল তারা আবারও সাইবার হামলা চালানোর চেষ্টা করছে।

টেক জায়ান্ট মাইক্রোসফট এ ব্যাপারে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রচারণা শিবিরকে সতর্ক করেছে।

খবর রয়টার্স ও বিবিসি’র।

রাশিয়ার সরকার সমর্থিত হ্যাকাররা বাইডেনের নির্বাচনী প্রচারণা পরামর্শক প্রতিষ্ঠান এসকেডিনিকারবোকারের কর্মীদের কর্মীদের হ্যাকিংয়ের টার্গেট বানানোর চেষ্টা করেছে।

ওয়াশিংটনভিত্তিক এই প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন, হ্যাকাররা সকেডিনিকারবোকারের নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ‘তারা বেশ ভালোভাবেই সুরক্ষিত, তাই নেটওয়ার্ক ভাঙতে পারেনি।’

এদিকে, মাইক্রোসফটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুধু বাইডেনই নয়, ট্রাম্প শিবিরেও হ্যাকাররা হামলার চেষ্টা করেছে।

রাশিয়ার হ্যাকারদের স্ট্রোনটিয়াম গ্রুপ রিপাবলিকান ও ডেমোক্রেটদের সঙ্গে সম্পৃক্ত দুই শতাধিক প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করেছে।

মাইক্রোসফট জানিয়েছে, বাইডেনের প্রচারণা শিবিরের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের টার্গেট করেছে চীনা হ্যাকারা। আর ইরানি হ্যাকাররা টার্গেট করেছে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে সম্পৃক্তদের। তবে অধিকাংশ সাইবার হামলাই ব্যর্থ হয়েছে।

এ ব্যাপারে এসকেডিকের ভাইস চেয়ারম্যান হিলারি রোজেন কোনও মন্তব্য করতে রাজি হননি।

ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও সাড়া দেননি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে একে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ