শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে লক্ষ টাকার চারদলীয় ফুটবল টুর্নামেন্টে শ্যামনগর ফুটবল একাডেমির জয়

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা ফুটবল মাঠে চারদলীয় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

পারুলগাছা প্রগতি সংঘ আয়োজিত নকআউট ফুটবল টুর্নান্টের আকর্ষণীয় এ খেলায় শ্যামনগর ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে দেবহাটার ভাতশালা ফুটবল একাদশকে পরাজিত করেছে।

শ্যামনগর ফুটবল একাডেমির পক্ষে প্রথমার্ধে দর্শনীয় গোল করে দলকে এগিয়ে নেন ১০ নং জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় নাগালা। দ্বিতীয়ার্ধে ভাতশালার পক্ষে গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরান ১১নং জার্সিধারী খেলোয়াড় সাব্বির। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও গোল করে দলকে জয়ের বন্দরে পৌছে দেন নাগালা।

প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা পরিচালনা করেন অহিদ বাবু এবং সহকারী হিসেবে ছিলেন তাপস সরকার, মিজানুর রহমান ও শিমুল হোসেন। পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম।

প্রগতি সংঘের ক্রীড়া সম্পাদক অসীম কুমার রায় ও শাহজাহান ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আফছার উদ্দীন, সাবেক ইউপি সদস্য জিএম রফিকুল ইসলাম, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, শিক্ষক দিপঙ্কর সরদার, রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাবু, সঞ্জয় ঘোষ, উত্তম বৈদ্য প্রমুখ।

সমগ্র খেলার ধারাবর্ণনা করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও আব্দুল্যাহ সিদ্দিকী। এর আগে লক্ষ টাকার টুর্নামেন্টের প্রথম খেলায় কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ ৩-০ গোলের ব্যবধানে আশাশুনির আনুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন